,

বরগুনায় ঘরচাপায় প্রাণ গেল দাদি-নাতির

news-image

নিউজ ডেস্ক।। বরগুনার পাথরঘাটায় ঝড়ে ঘরচাপায় দাদি ও নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানি গ্রামে বাঁধঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাদির নাম নুরজাহান (৬০) ও নাতির নাম জাহিদুর (৯)। জাহিদুর বাঁধঘাট এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, ইব্রাহিম হোসেনের কাঠের বাড়িতে একটি কক্ষে দাদি নুরজাহানের সঙ্গে ঘুমিয়ে ছিল নাতি জাহিদুর। রাতে ঝড় ও বৃষ্টিতে কক্ষটি ধসে পড়লে ঘটনাস্থলেই দাদি-নাতির মৃত্যু হয়। চরদুয়ানি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঝড়ো বাতাসে ইউনিয়নের আরও ৪০ থেকে ৪৫টি ঘর উড়ে গেছে। এ ঘটনায় কতজন আহত হয়েছে, তা এখনও জানা যায়নি বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের