,

ছোট ভাইয়ের সহযোগিতায় নবম শ্রেণীর ছাত্রীকে ১০ দিন হোটেলে রেখে ধর্ষণ বড় ভাইয়ের!

news-image

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নবম শ্রেণীর এক ছাত্রীকে ১০ দিন ধরে আবাসিক হোটেলে আটকে রেখে ধর্ষণের ঘটনায় উশৈসিং মারমা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার জেলা শহরের বাস স্টেশন এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। উপজেলার তারাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘেরাউ মুখপাড়ার বাসিন্দা অংশৈনু মারমার ছেলে উশৈসিং।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল রোয়াংছড়ি উপজেলার একটি স্কুলে পড়ালেখার জন্য ছোট ভাইসহ ওই মেয়েকে বাসা ভাড়া করে দেয় তাদের বাবা। ভুক্তভোগীর ছোট ভাই ওই দিন রাতে তার বাবাকে বোন নিখোঁজের বিষয়টি জানায়।

আরও জানা গেছে, ওই ছাত্রীকে অপহরণ করে রোয়াংছড়ি উপজেলা থেকে বান্দরবান সদরে নিয়ে আসে উশৈসিং মারমা। এরপর শহরের আবাসিক হোটেল মাস্টার গেস্টহাউসে রুম নেয়। সেখানে কর্মরত ছোট ভাই থোয়াইহ্লাচিং মারমার সহযোগিতায় বিনামূল্যে থাকার সুযোগ পায় উশৈসিং মারমা। ওই হোটেলে পাঁচ দিন থাকার পর স্থান পরিবর্তন করে বান্দরবানের আরেকটি আবাসিক হোটেলে ওঠে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, মেয়ে নিখোঁজ হওয়ার ব্যাপারে ওই দিন রাতেই আমার ছোট ছেলে মোবাইল ফোনে জানায়। পরে অনেক খোঁজাখুজি করেও আমার মেয়েকে পায়নি। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ধর্ষকসহ ভুক্তভোগীকে থানায় নিয়ে আসা হয়। অপহরণসহ ধর্ষণের মামলা করা হয়েছে উশৈসিং মারমার বিরুদ্ধে। জাগোনিউজ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের