,

ভোলায় ফণীর আঘাতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

news-image

নিউজ ডেস্ক।। ঘূর্ণিঝড় ফণী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। আর এর আঘাতে ভোলার সাত উপজেলায় প্রায় শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া জেলার দক্ষিণ দিঘলদী এলাকায় ঘরচাপা পড়ে রাণী বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও ভোলার বোরহানউদ্দিনের চর জহিরউদ্দিন, তজুমদ্দিনের চর মোজাম্মেল, মনপুরার চর নিজাম, চরফ্যাশনের ঢাল চর, কুকরী-মুকরী, চর পাতিলাসহ কয়েটি চরে ঘর-বাড়ি ও গাছের ডাল ভেঙে পড়ে প্রায় ১০/১৫ জন আহত হয়েছেন।

এদিকে শুক্রবার মধ্যরাত থেকে ভোলায় ভারী বৃষ্টি ও বাতাস শুরু হয়। সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার রাতে ঝড়ের প্রভাবে মেঘনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাহিত হলে ভোলার নিম্নাঞ্চাল প্লাবিত হয়।

ভোলার আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, ঘূর্ণিঝড় ফণী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। ভোলায় মধ্যরাত থেকে ৪৮.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে ৫৫/৬০ গতিবেগে বাতাস হচ্ছে। বাতাসের গতি আরও বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের