,

শাহরুখ যখন ক্যামেরাম্যান!

news-image

বিনোদন ডেস্ক : দেখে মনে হচ্ছে পুরোদস্তুর ক্যামেরাম্যান। শাহরুখের অনেক ভক্তই ভেবেছেন সে কথা। তবে ঘটনাটি ভিন্ন। ছবিটি তোলা হয়েছিল স্বদেশ সিনেমার শুটিং সেটে। বলিউড কিং শাহরুখ যার দিকে ক্যামেরা তাক করে আছেন তিনি পরিচালক আশুতোষ গোয়ারিকর। যারা পরিচালককে চেনেন তারা পরিচালকের ভূমিকায় অভিনেতা আর অভিনেতার জায়গায় পরিচালক দেখে কিছুটা বিস্মিত হয়েছেন।

এই ছবিটি পোস্ট করেছেন আশুতোষ গোয়ারিকর। ছবির সঙ্গে ক্যাপশন দিয়ে তিনি ছবিটির ব্যাখ্যাও দিয়েছেন। জানা যায়, স্বদেশ সিনেমায় পরিচালক আশুতোষ একটি পারফেক্ট ল্যান্ডস্কেপ শট নিতে চেয়েছিলেন। আর শাহরুখ চেষ্টা করছিলেন পরিচালকের সেই কাজে সাহায্য করতে। সেই মুহূর্তে ছবিটা ধারণ করা হয়েছিল। যা বহুদিন পর সামনে এলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আশুতোষ গোয়ারিকরের প্রোডাকশনের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ছবিটি প্রথমে পোস্ট দেয়া হয়। তারা সেখানে লেখেন, এনথুজিয়াস্টিক শাহরুখ ও আশুতোষ গোয়ারিকর! স্বদেশে একটি দৃশ্যের শুটিংয়ের জন্য কলাকুশলীদের কঠিন জার্নির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। সেই যাত্রায় খুশি হয়ে শাহরুখ খানও অংশ নিয়েছিলেন। তিনিও ক্যামেরা হাতে পরিচালককে শুটিং করতে ব্যস্ত হয়ে পড়েন।

‘স্বদেশ’ সিনেমাটি স্বদেশ মোহন নামে এক ব্যক্তির গল্প নিয়ে তৈরি। সেই চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। মোহন আমেরিকায় একটি প্রোজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করেন। তিনি তার ধাত্রী মাকে খুঁজতে দেশে ফিরে এসে দেশের প্রতি ভালোবাসাকে খুঁজে পান। ২০০৪ সাল‌ের সফলতম সিনেমা ছিল স্বদেশ। সিনেমাটি জাতীয় পুরস্কারও পেয়েছিল।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের