বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিভুজ প্রেমের বলি মোমিন

news-image

চুয়াডাঙ্গায় ত্রিভুজ প্রেমের কারণে মোমিন হোসেন (২২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ গুম করতে নদীতে ফেলেও শেষ রক্ষা করতে পারেনি ঘাতক বন্ধু সাফায়েত। গ্রেফতারের পর শুক্রবার (৩ মে) রাতে পুলিশ চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে নিহত মোমিনের মরদেহ উদ্ধার করেছে। নিহত মোমিন আলোকদিয়া গ্রামের দিলু মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত মোমিন ও সাফায়েত দুজন ঘনিষ্ট বন্ধু। দিনে রাতে বেশির ভাগ সময়ই তারা দুই জন একসাথে চলাফেরা করতো। বৃহস্পতিবার সন্ধ্যার পর তাদের দুই জনকে এক সাথে দেখা গেলেও রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হন মোমিন।

নিহতের দাদা আসমান আলী জানান, বৃহস্পতিবার রাতে নিখোঁজের পর শুক্রবার সকালে মোমিনের রক্তমাখা জুতা মাথাভাঙ্গা নদীর পাড় থেকে উদ্ধার হয়। তার সন্ধান জানতে তার বন্ধু সাফায়েত জিজ্ঞাসা করা হলে মোমিন ঢাকাতে চলে গেছে বলে আমাদেরকে জানায়। বিষয়টি সন্দহে হলে আমরা পুলিশকে খবর দিই।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, স্থানীয় জনগণের তথ্যের ভিত্তিতে দুপুরে সন্দেহভাজন সাফায়েতকে আমরা আটক করি। পরে জিজ্ঞাসাবাদে সে তার বন্ধু মোমিন হত্যার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে গ্রামের মাথাভাঙ্গা নদীতে থেকে মোমিনের মরদেহ উদ্ধার করে।

চুয়াডাঙ্গার অতি:পুলিশ সুপার মো: কলিমুল্লাহ জানান, জিজ্ঞাসাবাদে ঘাতক সাফায়েত স্বীকার করেছে গ্রামের এক স্কুল ছাত্রীকে দুই বন্ধুর ভালবাসাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাদ দেখা দেয়। এই বিবাদের কারণে সাফায়েত মোমিনকে খুনের পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাতে যাওয়ার কথা বলে মোমিনকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর মাথাভাঙ্গা নদীর পাড়ে নিয়ে জবাই করে হত্যার পর গুম করার জন্য মাথাভাঙ্গা নদীতে ফেলে দেওয়া হয় লাশ। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে