মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফণী মোকাবিলায় রংপুর সিটিতে কন্ট্রোল রুম চালু

news-image

রংপুর প্রতিনিধি : শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’ দেশের উত্তরের জেলা রংপুরের ওপর দিয়ে বয়ে যাওয়ার আশঙ্কায় রংপুর সিটি করপোরেশনের গুরুত্বপুর্ণ তিন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সার্বক্ষণিক তথ্য গ্রহণে খোলা হয়েছে কন্ট্রোল রুম।আজ শুক্রবার জুমার নামাযের খুতবার সময় মসজিদে মসজিদে সতর্কীকরণ বক্তব্য তুলে হয়েছে। এছাড়া গতকাল বৃস্পতিবার সন্ধ্যা থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বশীলদের মাধ্যমে সাধারণ জনগণকে ‘ফণী’ সম্পর্কে অবগত করা হয়েছে।

রংপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে নেওয়া প্রস্তুুতি সম্পর্কে এসব তথ্য জানান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।তিনি বলেন, ‘বিদ্যুৎ বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও বিজ্ঞাপন-প্রচারণা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদেও আজ শুক্রবার এবং আগামীকাল শনিবারের ছুটি বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় ফণী’তে তাদেরকে সজাগ থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

মেয়র বলেন, ‘আবহাওয়া অধিদফতরের সর্বশেষ তথ্য মতে আজ শুক্রবার বিকেল থেকে রাতের মধ্যে যে কেনো সময় বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ফণী’। এতে যদি রংপুরে কোনো ক্ষয়ক্ষতি হয়, সে ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ভেঙে পড়া গাছপালা এবং ময়লা আবর্জনা অপসারণ করবে। পাশাপাশি নগরবাসীকে সতর্ক এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় তৎপর হতে সতর্ক করা হচ্ছে।’

রংপুর অঞ্চল ফণী’র সম্ভাব্য কেন্দ্র হয়ে উঠতে পারে উল্লেখ করে নিজের এবং রংপুর সিটি করপোরেশনের অফিসিয়াল ফেসবুকে পেজে সতর্কতামূলক পোস্ট দিয়েছেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সেখানে ঘূর্ণিঝড় ‘ফণী’ পরবর্তী জরুরি প্রয়োজনে (০১৭৩৫-৬৭৯৪০১ এবং ০৫২১-৬৫৬৯৯) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।##

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক