,

সাভারে নিজ শরীরে আগুন জ্বালিয়ে গৃহবধূর আত্মহত্যা

news-image

রাজধানী ঢাকার পার্শ্ববর্তী সাভার উপজেলার উলাইল এলাকার কর্ণপাড়ায় শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে হাসিনা বেগম নামে এক গৃহবধূর নিজ শরীরে আগুন দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। ৩ মে (শুক্রবার) ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধূ। নিহত হাসিনার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায় বলে জানা গেছে।

ওই গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সাভারে উলাইলের কর্ণপাড়ার স্বামীর বাড়ি থেকে আগুনে শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় আহত হাসিনাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

নিহতের চাচা মো. আব্দুল সালাম সাংবাদিকদের জানিয়েছে, বিয়ের পর থেকেই হাসিনার শাশুড়ি, ননদের অসহনীয় অত্যাচার সহ্য করতে পারেনি। হাসিনার মাদকাসক্ত স্বামীর সম্পদের লোভে শাশুড়ি, ননদ ও ননদের জামাই তাকে তার স্বামী থেকে দূরে সরোনোর চেষ্টার ধারাবাহিক অংশ হিসেবে নানাভাবে তাকে শারীরিক ও মানসিক অত্যাচার করতো। প্রতিনিয়ত এসব অত্যাচার সইতে না পেরে হয়ত হাসিনা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। তবে হাসিনা নিজে আত্মহত্যা করেছে নাকি তারা তাকে হত্যা করেছে বিষয়টি এখনো পরিস্কার নয়।

ঘটনাটির সত্যতা স্বীকার করে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সওগাতুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারন নিশ্চিতভাবে জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড