,

রংপুরে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

news-image

সোহেল রশীদ : রংপুর মহানগরীর চারতলা মোড় বনানীপাড়া গ্রামে আজ শুক্রবার দুপুরে চুরি ঠেকাতে বাড়ির মালিকের পেতে রাখা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুসহ একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের সবাই নারী। তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক সৈয়দ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নগরীর বনানীপাড়ায় সৈয়দ আলীর দোতলা বাড়িতে ভাড়া থাকতেন চাকরিজীবী রুবেল ইসলামের পরিবার। ওই বাড়িতে বেশ কয়েকবার চুরি হওয়ায় বাড়ির মালিক সৈয়দ আলী বাড়ির ছাদে জিআই তারে ফাঁদ তৈরি করে রাখে। সেখানে আজ শুক্রবার দুপুরে ভাড়াটিয়া তানিয়া আকতার,তার শিশুকন্যা তাজনিয়াকে নিয়ে কাপড় শুকানোর জন্য ছাদের উপরে গিয়ে ফাঁদ পাতানো জিআই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাদের চিৎকারে ছুটে গিয়ে তানিয়ার মা বৃদ্ধা তাজমহলও সেখানে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী বাড়ির মালিক সৈয়দ আলীকে বাড়িতে আটকে রেখে পুরো বাড়ি ঘিরে রাখে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেন। এঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত বাড়ির মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।

রংপুর সিটি করপোরেশনের সংরক্ষিত ৯নং ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা সুলতানা মলি বলেন, ‘চোর ধরতে এভাবে মানুষ মারার ফাঁদ পেতে রাখা অন্যায়। আজ চুরি ঠেকানোর জন্য বাড়ির মালিকের তৈরি করা ফাঁদে ভাড়াটিয়াদের জীবন দিতে হলো। এটি দুঃখজনক ঘটনা। আমি চাই সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হোক।’

এব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) জমির উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক সৈয়দ আলীকে থানায় নেয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড