মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফণীর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

news-image

নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (৩ মে) সারা দিনই থেমে থেমে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মধ্যরাতের দিকে ‘ফণী’ উপকূলীয় এলাকা দিয়ে প্রবেশ করে বাংলাদেশে আঘাত হানতে পারে বলে ঘূর্ণিঝড়ের সতকবার্তায় জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আশরাফ উদ্দিন বলেন, ‘ঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এরইমধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। ইতোমধ্যে ভারতের পুরিতে ঘূর্ণিঝড় ফণী আঘাত হেনেছে। আজ বিকালের দিকে ঝড়টি ওড়িশা উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে আজ সারা দিনই বাংলাদেশে থেমে থেমে বৃষ্টি হবে। মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড়ের কেন্দ্রটা বাংলাদেশে এসে পৌঁছাবে।’

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার পান্থপথ, ধানমন্ডি, শান্তিনগর, মতিঝিল, মিরপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া যায়। তবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় অতিক্রমকালে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঘূর্ণিঝড় এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

খুলনা প্রতিনিধি জানিয়েছেন, খুলনায় সকাল থেকে মেঘলা পরিবেশ বিরাজ করে। সোয়া ৯টায় রোদ দেখা যায়। তবে কিছুক্ষণ পরপর আকাশ মেঘলা হচ্ছে। বাস স্ট্যান্ড, রেলস্টশনে স্বাভাবিক পরিবেশ রয়েছে। শহরে কাজকর্মে স্বাভাবিক গতি বিরাজ করছে। খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ জানিয়েছেন, খুলনায় ৭ নং বিপদ সংকেত বহাল রয়েছে।

বা‌গেরহাট প্রতিনিধি জানান, জেলায় সকা‌লে রোদ থাক‌লে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন হ‌তে শুরু ক‌রে। সকাল সা‌ড়ে ৯টায় বা‌গেরহা‌টের কিছু এলাকায় হালকা বৃষ্টি হ‌য়ে‌ছে। সাধারণ মানু‌ষের মধ্যে ফণী আতঙ্ক বিরাজ কর‌ছে।

দিনাজপু‌রে ভোর প্রায় ৪টা থে‌কে থে‌মে থে‌মে সামান্য বৃ‌ষ্টিপাত হ‌য়ে‌ছে। ত‌বে সকালে বৃষ্টি থেমে যায়। আকাশ মেঘাচ্ছন্ন, কোথাও কোথাও গু‌ড়ি গু‌ড়ি বৃ‌ষ্টি পড়‌ছে। নাটোরে সকাল রোদ থাকলেও পৌনে ১০টার দিকে আকাশ মেঘে ঢেকে গিয়ে হঠাৎ বৃষ্টি শুরু হয় বলে জানিয়েছেন জেলা প্রতিনিধি।

নরসিংদী প্রতিনিধি জানিয়েছেন, সকালে এক পশলা বৃষ্টি হয়ে আবার রোদ উঠে গেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক