,

স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ট অবস্থায় দেখে ফেলায় স্বামীকে হত্যা

news-image

রংপুর প্রতিনিধি : কাজ শেষে বাড়ি ফিরেছেন স্বামী। ঘরে ঢুকে স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ট অবস্থায় দেখতে পান। এদিকে বাবা ঘরে ফেরায় ঘুম থেকে উঠে পড়ে সাত বছরের শিশু কন্যা। মাকে এমন পরিস্থিতিতে দেখে ফেলে সেও। সঙ্গে সঙ্গে মেয়ের চোখ চেপে ধরেন তিনি। আর তার প্রেমিক হত্যা করেন স্বামীকে।

গত বুধবার রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতের নাম এরশাদ মিয়া (৩০)। বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঘটনার পর এরশাদের স্ত্রী আসমা বেগমকে আটক করেছে পুলিশ। তবে পালিয়ে গেছে তার পরকীয় প্রেমিক সাদ্দম হোসেন।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ বছর আগে চেংমারী ইউনিয়নের বড়বাড়ি গ্রামের বাসিন্দা এরশাদ মিয়ার সঙ্গে মাসুমপুর ইউনিয়নের বৈরাগী কুটির গ্রামের আসাদুল ইসলামের মেয়ে আসমা বেগমের বিয়ে হয়। বিয়ের তিন বছরের মাথায় তাদের একটি মেয়ে সন্তান হয়। তারা দুজনই ঢাকায় একটি গার্মেন্টেসে কাজ করতেন। কিছুদিন আগে তারা গ্রামে চলে আসেন।

গত বুধবার রাতে এরশাদ কাজ থেকে একটু দেরি করে ঘরে ফেরেন। ঘরে ঢুকে তিনি তার স্ত্রীকে আসমাকে স্থানীয় যুবক সাদ্দাম হোসেনের সঙ্গে ঘনিষ্ট অবস্থায় দেখতে পান। এদিকে তিনি বাসায় ফেরায় তাদের মেয়ে ঘুম থেকে উঠে পড়ে। পরে সেও তার মাকে ওই অবস্থায় দেখতে পায়।

সঙ্গে সঙ্গে মেয়ের চোখ চেপে ধরেন আসমা। এ সময় তার প্রেমিক সাদ্দাম এরশাদের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তার দেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে পালিয়ে যান।

কিছুক্ষণ পর এরশাদের মেয়ে ঘরের বাইরে এসে ঘটনার কথা এলাকাবাসীকে জানালে তারা এসে আসমাকে আটক করে পুলিশে খবর দেয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, এরশাদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার স্ত্রী আসমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার কথিত প্রেমিক সাদ্দামকে আটকের চেষ্টা চলছে। এখনও কোনো মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড