মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপকূলের কাছাকাছি ফণী

news-image

পটুয়াখালী ও বরগুনা প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’র অবস্থান এখন উপকূলের খুব কাছাকাছি। এর প্রভাবে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে পটুয়াখালী ও বরগুনায় ঝড়ো হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এ ছাড়া বৃদ্ধি পেয়েছে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকেই কুয়াকাটাসংলগ্ন সাগরে উত্তাল ঢেউ সৃষ্টি হয়। সৈকতে আছড়ে পড়ে বড় বড় ঢেউ। ইতিমধ্যে গভীর সমুদ্র থেকে মাছধরার ট্রলার ও নৌকাগুলো তীরে ফিরতে শুরু করেছে।

এদিকে, ঘূর্ণিঝড় আঘাত হানলে দুর্গত এলাকা থেকে যাতে মানুষকে দ্রুত আশ্রয়কেন্দ্রে নেওয়া যায় সে জন্য সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে অবস্থানরত শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’ আরও শক্তি সঞ্চয় করেছে। এগোচ্ছে উত্তর-উত্তরপূর্ব দিকে। আজ বিকেলেই ভারতের ভূখণ্ডে আঘাত হানতে পারে।

তবে বাংলাদেশ উপকূলে সরাসরি আঘাত হানবে না ফণী। ভারতে আঘাতের পর কিছুটা শক্তি হারিয়ে ঝড়টি আজ সন্ধ্যায় বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

পূর্বাভাস বলছে, গতিপথ পরিবর্তন না হলে ফণী আঘাত হানতে পারে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম, পটুয়াখালীসহ ১৪ উপকূলীয় জেলায়। তাই প্রতিটি জেলাতেই হয় দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভা। প্রস্তুত সাইক্লোন শেল্টার। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজ। মজুত আছে খাবারও। সংশ্লিষ্ট সরকারি দপ্তরের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকেও তৈরি রাখা হয়েছে দুর্যোগ মোকাবিলায়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক