মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে প্রেম প্রত্যাখ্যান করায় তরুণীর ওপর হামলা

news-image

নিউজ ডেস্ক।। আড়াইহাজারে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাজিয়া (১৫) নামে স্থানীয় একটি ম্পিনিং মিল কর্মীর ওপর হামলা চালিয়েছে এক বখাটে। হামলাকারী আউয়াল ম্পিনিং মিলের ওই কর্মীর মাথায় ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে থেঁতলে দিয়েছে। পরে তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে নরসিংদী জেলার মাধবদী থানাধীন চৌঘরিয়া এলাকার হালিমের মেয়ে এবং স্থানীয় ব্রাহ্মন্দী ইউপি’র ফকির বাড়ি এলাকায় অবস্থিত ভাই ভাই ম্পিনিং মিলের সুতা মেশিনের অপরেটর পদে কর্মরত।

হামলাকারীও একই এলাকার ছালামের ছেলে এবং একই প্রতিষ্ঠানের শ্রমিক। ঘটনার ছয়দিনের মাথায় বৃহস্পতিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। অভিযোগ পাওয়া গেছে, স্থানীয় একটি প্রভাবশালী মহলের চাপে আইনি কোনো ব্যবস্থা নিতে পারছিল না পরিবারটি।

২৭শে এপ্রিল কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় প্রতিষ্ঠানের সামনে শ্রমিকবাহী গাড়িতে এ ঘটনা ঘটে।  হাসপাতালে চিকিৎসাধীন রাজিয়া বলেন, বখাটে আউয়াল তার স্থলে আসা-যাওয়ার সময় তাকে প্রেমের প্রস্তাব দিতো। এতে আমি রাজি না হওয়ায় ২৭শে এপ্রিল প্রতিষ্ঠানের সামনে গাড়িতে একা পেয়ে ফের আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তাতে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে সে মাথায় ইট দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

এদিকে রাজিয়ার বাবা হালিম জানান, তার মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। এর আগেও তার মেয়েকে রাস্তায় একা পেয়ে মারধর করেছে। তিনি আরও বলেন, বখাটের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমার মেয়ের মাথা ইট দিয়ে থেঁতলে দেয়া হয়েছে। আমি এর বিচার চাই। তদন্তকারী কর্মকর্তা এসআই রাজু আহম্মেদ বলেন, এ ঘটনায় মেয়ের বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছেন।  দুইপক্ষের মধ্যে মীমাংসা করার একটি প্রক্রিয়া চলছে। তবে সমাধান না হলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক