,

ঢাকার পাবলিক টয়লেটগুলো ফাইভ স্টার হোটেলের মতো: মেয়র আতিকুল

news-image

ঢাকা শহরের বেশিরভাগ পাবলিক টয়লেটগুলো দেখতে ফাইভ স্টার হোটেলের মতো বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার (০২ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক এনজিও সংস্থা ‘ওয়াটার এইড’ এবং দৈনিক ভোরের কাগজের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

মেয়র আতিক বলেন, ‘আমাদের শহরের অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর পাবলিক টয়লেট হয়েছে। এসব পাবলিক টয়লেট দেখলে মনে হয় ফাইভ স্টার হোটেলের মতো। ফাইভ স্টার হোটেলের পাবলিক টয়লেটের সঙ্গে এগুলোর খুব একটা পার্থক্য নেই। পাবলিক টয়লেটগুলোর পরিবেশ সুন্দর, টিস্যু বক্স আছে, প্রতিবন্ধীদের জন্য ব্যবস্থা আছে। সবকিছু মিলিয়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এসব টয়লেট।’

সেমিনারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় পাবলিক টয়লেটের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা ৫৩টি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের কাজ শুরু করেছি, যার ১৮টির কাজ শেষ এবং নাগরিকেরা ব্যবহার করছেন। এ টয়লেটগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। এসব স্থাপনা রক্ষার স্বার্থে এবং নতুন পাবলিক টয়লেট নির্মাণের জন্য আমাদের সবাইকে স্ব-উদ্যোগে এগিয়ে আসতে হবে।’

পাবলিক টয়লেটগুলোর সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে উল্লেখ করে ডিএনসিসি মেয়র আরও বলেন, ‘আমাদের এতো সুন্দর সুন্দর পাবলিক টয়লেট আছে, কিন্তু অনেকেই জানেন না। এখন একটি মোবাইল অ্যাপ আছে। এটির মাধ্যমে অনেকেই এখন এ বিষয়ে জানছেন। তবে এটিকে আরও ছড়িয়ে দিতে হবে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর