বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের অবরোধের ডাক (ভিডিও)

k 5 janঅনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলের নেতা বেগম খালেদা জিয়া।

গুলশানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি সারাদেশে ২০ দলের নেতাকর্মীদের প্রতি এই অবরোধ সফল করার আহ্বান জানান।

এর আগে শনিবার রাত থেকে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ থাকা বিএনপি চেয়াপারসনের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়া ঠেকাতে এক ডজন ইট-বালু ভর্তি ট্রাক এনে দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা। অপরদিকে আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থান নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন, বিএনপি চেয়াপারসনের বাড়ি ঠিক করতেই ওই ট্রাকগুলো নিয়ে এসেছেন তিনি।

এরপর বেলা গড়াতেই বেগম জিয়ার প্রেস সচিব জানান, দুপুরের পর চেয়ারপারসন কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।

এরপর বেলা ৩টা ৫২ মিনিটে বেগম জিয়া গাড়িতে ওঠেন। এসময় নেতাকর্মীরা গেট ভেঙ্গে তাঁকে বাইরে বের করে আনার চেষ্টা করলে পিপার স্প্রে ছোঁড়ে পুলিশ। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বেগম খালেদা জিয়া বেরিয়ে আসেন গাড়ি থেকে। এরপর তিনি কথা বলতে শুরু করেন।

এসময় তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকার অগণতান্ত্রিক সরকার।

তিনি পুলিশ বাহিনীর উদ্দেশে বলেন, একটি বিশেষ জেলার মানুষ ও ছাত্রলীগের ক্যাডাররা এই বাহিনীতে নিয়োগ পেয়েছে। তারা বাংলাদেশ পুলিশের সম্মান নষ্ট করছে।

বেগম জিয়া বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমেরও গলা টিপে ধরছে। এই সরকার একুশে টেলিভিশনের প্রচার বন্ধ করে দিয়েছে আজ।

পরবর্তীতে একুশে টেলিভিশনে যোগাযোগ করা হলে জানা যায়, টেলিভিশনটির সম্প্রচার বন্ধ করা হয়নি, তবে বিভিন্ন জায়গায় ক্যাবল অপারেটরদের মাধ্যমে সম্প্রচার বন্ধ করা হয়েছে।

এরপরই তিনি সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ঘোষণা দেন। সেই সাথে ২০ দলের নেতাকর্মীদের প্রতি এই অবরোধ সফল করার আহ্বান জানান।

এরপর তিনি গাড়িতে থেকে নেমে পূণরায় বাড়ির ভেতর ঢুকে যান।

https://www.youtube.com/watch?v=0yt8kqcgjFo

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা