মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাত ১২টা থেকে ময়মনসিংহ সিটিতে মোটরসাইকেল চলাচল বন্ধ

news-image

প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ মে। এ নির্বাচনকে উপলক্ষ করে আজ বৃহস্পতিবার (২ মে) রাত ১২টা থেকে সংশ্লিষ্ট এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধের নির্দেশ রয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির তথ্য মতে, সিটি নির্বাচনে চারদিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এ চারদিন হলো ২ মে রাত ১২টা থেকে ৬ মে রাত ১২টা পর্যন্ত। সেই সঙ্গে ভোটের আগের দিন ৪ মে রাত ১২টা থেকে ভোটের দিন (৫ মে) রাত ১২টা পর্যন্ত যানবাহন ও নৌ চলাচল বন্ধ থাকবে।

সম্প্রতি ইসির এক নথিতে বলা হয়, আগামী ৫ মে (রোববার) ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ভোটের আগের দিন (৪ মে) রাত ১২টা থেকে ভোটের দিন (৫ মে) রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকবে। যানবাহনের মধ্যে রয়েছে বেবিট্যাক্সি/ অটোরিকশা/ ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পো।’

আরেক নথিতে বলা হয়, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ভোটের আগের দিন (৪ মে) রাত ১২টা থেকে ভোটের দিন (৫ মে) রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় লঞ্চ, ইঞ্জিনচালিত সবধরনের নৌযান ও স্পিডবোট বন্ধ থাকবে। তবে ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃদ ছোট নৌযান চলতে পারবে।

দুই নথিতে আরও বলা হয়, রিটার্নিং কর্মকর্তার অনুমতিসাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/ তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। আর ইসির পরিচয়পত্র থাকা সাংবাদিক, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের পরিদর্শক এবং জরুরি কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত নৌযান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে না।

ভোটার ও জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে সব নৌযান চলাচলের ক্ষেত্রে ও দূরপাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। অন্যদিকে, জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক