বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে অংশগ্রহণ না করা ছিল বিএনপির ভুল সিদ্ধান্ত : হাসিনা (ভিডিও)

PM 5 janডেস্ক রির্পোট : ১০ম জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপি’র রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপি’র ভুল সিদ্ধান্ত ছিল। কিন্তু তার এই ভুল সিদ্ধান্তের খেসারত জনগণ কেন দেবে।

এসময় তিনি বিএনপি নেত্রীকে সহিংসতা পরিহার করে জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান।

জনগণের জন্য কাজ করলে হয়তো ভবিষ্যতে বিএনপি’র সম্ভাবনা আছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ৫ই জানুয়ারির নির্বাচন বানচাল ও যুদ্ধাপরাধীদের রক্ষা করতে বিএনপি-জামাত জোট সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা শত শত গাড়িতে আগুন দিয়েছে এবং ভাংচুর করেছে হাজার হাজার গাড়ি। সড়কসহ গ্রামের রাস্তার দু’পাশের হাজারো গাছ কেটে ফেলেছে। পুলিশ-বিজিবি-আনসার-সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ২০জন সদস্যকে হত্যা করেছে। তাদের সহিংস হামলা, পেট্রোল বোমা, অগ্নিসংযোগ ও বোমা হামলায়  নিহত হয়েছে শতাধিক নিরীহ মানুষ।

তিনি বলেন, নির্বাচনের আগে আমরা সংলাপে বসার জন্য অনেক চেষ্টা করেছি। সংবিধানের আওতায় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সব ধরণের ছাড় দিতে চেয়েছিলাম। নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের জন্য আমরা প্রস্তুত ছিলাম।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে অনির্বাচিত সরকারের কোনো ব্যবস্থা নেই। আমাদের শুধু একটাই দাবি ছিল, সংবিধানের মধ্য থেকে আমরা নির্বাচন করতে চাই। সেখানে যত ধরণের ছাড় দেওয়া সম্ভব, তা দিতে আমরা প্রস্তুত ছিলাম।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত জোট চেয়েছিল দেশে একটা অরাজক এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে। অরাজক পরিস্থিতি সৃষ্টি করে পিছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় যেতে চেয়েছিল।

ভাষণের শেষে তিনি বলেন, আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত করার অঙ্গীকার করেছিলাম। আমরা তার পূর্বেই মধ্যম আয়ের দেশে পরিণত হবো ইনশাল্লাহ।

বাংলাদেশের উন্নতির জন্য তিনি দেশবাসীর সহেযোগিতা চেয়ে ভাষণ শেষ করেন তিনি।

https://www.youtube.com/watch?v=JqUnxDXpaJ4

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা