,

এমপি পরিচয়ে ওসির সঙ্গে প্রতারণা করেছেন তিনি!

news-image

নিউজ ডেস্ক।। সিলেটের জকিগঞ্জে এমপি পরিচয় দিয়ে তদবির ও প্রতারণার অভিযোগে আব্দুল বাছিত নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ উপজেলা কমপ্লেক্সের ভিতর থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল বাছিত মানিকপুর ইউনিয়নের খলাদাপনিয়া গ্রামের মৃত নোমানুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, গত কয়েকদিন থেকে নিজেকে সিলেট-৫ আসনের এমপি হাফিজ আহমদ মজুমদার পরিচয় দিয়ে জকিগঞ্জ থানার ওসিকে ফোন করে বিভিন্ন মামলায় তদবির করেন আব্দুল বাছিত। পরে পুলিশের সন্দেহ হলে তার মোবাইল নম্বরের সূত্র ধরে তাকে আটক করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, আটক আব্দুল বাছিত নিজেকে এমপি পরিচয় দিয়ে পুলিশকে হুমকি দেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও সিলেটের পুলিশ সুপারকে অবগত করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উৎস: সমকাল।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড