মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফণীর পর আসবে ঘূর্ণিঝড় বায়ু, হিক্কা, তারপর…

news-image

নিউজ ডেস্ক: হ্যারিকেনের তীব্রতা নিয়ে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘ফণী’। প্রতি মুহূর্তে গতিপথ পরিবর্তন করে ধেয়ে আসছে উপকূলের দিকে। প্রথম আঘাত ভারতের উড়িষ্যা হানলেও, এর তীব্রতা থেকে মুক্ত নয় বাংলাদেশও। আবহাওয়াবিদরা বলছেন, বাংলাদেশের উপকূল থেকে তার দূরত্ব ধীরে ধীরে কমে আসছে। অতি প্রলয়ঙ্কারী ফণী’র আকার বাংলাদেশের আয়তনের চেয়েও বড়। The National Oceanic and Atmospheric Administration ‘NOAA’ পূর্বাভাসে বলছে, উপকূলে উঠে আসার সময় ফণির গতি হতে পারে ঘণ্টায় ২১০ কিলোমিটারের বেশি।

কিন্তু এই নাম কীভাবে এল? ঘূর্ণিঝড়টির ‘ফণী’ নাম দিয়েছে বাংলাদেশ। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লুএমও) আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে।

ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এ সংস্থার অন্তর্ভুক্ত আটটি দেশ। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মলদ্বীপ, শ্রীলংকা, থাইল্যান্ড এবং ওমান। এ প্যানেলকে বলা হয় ইকনোমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দা প্যাসিফিক (এএসসিএপি)।

ঝড়ের নামকরণের এ রীতি কিন্তু খুব একটা পুরনো নয়। ২০০০ সাল থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে। আগে ঝড়গুলোকে নানা নম্বর বা বর্ণ দিয়ে শনাক্ত করা হত। কিন্তু সে সব নম্বর সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য ছিল। ফলে সেগুলোর পূর্বাভাস দেয়া, মানুষ বা জাহাজ বা জলযানগুলোকে সতর্ক করাও কঠিন ছিল।

২০০৪ সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোতে ঝড়ের নামকরণ শুরু হয়। আটটি দেশ মিলে মোট ৬৪টি নাম প্রস্তাব করে। সে সব ঝড়ের নামের মধ্যে এখন ‘ফণী’কে বাদ দিলে আর সাতটি নাম বাকি রয়েছে। ভারতের প্রস্তাব অনুযায়ী পরের ঝড়টির নাম হবে বায়ু। আরো ছয়টি ঝড় এখনো নামের তালিকায় রয়েছে। সেগুলো হলো- হিক্কা, কায়ার, মাহা, বুলবুল, পবন এবং আম্ফান। এ নামগুলো শেষ হয়ে গেলে আবার বৈঠকে বসে নতুন নামকরণ শুরু হবে।

এ সাতটি ঝড়ের পর বাংলাদেশ ফের চারটি ঝড়ের নাম দেবে। ভারতের তরফে ঘূর্ণিঝড়ের প্রস্তাবিত নাম হলো অগ্নি, আকাশ, বিজলি, জল, লহর, মেঘ, সাগর। এর আগে থেকেই ব্রিটেন বা অস্ট্রেলিয়া এলাকায় ঝড়ের নামকরণ করা হত। ভারত মহাসাগরে ঘূর্ণিঝড়কে সাইক্লোন বলা হলেও আটলান্টিক মহাসাগরীয় এলাকায় ঘূর্ণিঝড়কে বলা হয় হারিকেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বলা হয় টাইফুন। আনন্দবাজার/ডেইলি বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক