মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নোলক’ ধামাকা, টিজারে ঝড় তুললেন শাকিব-ববি (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদকঃ নানা নাটকীয়তার পর প্রকাশ পেলো ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও নায়িকা ববি জুটির বহুল আলোচিত ‘নোলক’ ছবির টিজার। তবে টিজারে নাম দেখা যায়নি পরিচালক রাশেদ রাহা’র। বৃহস্পতিবার বিকেলে ছবির টিজারটি অনলাইনে অবমুক্ত করা হয়। এদিকে ট্রেলারটি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। বায়ান্ন সেকেন্ডের ট্রেলারটির শুরুতেই শাকিব-ববির রোমান্স দেখা গেলেও পরবর্তীতে তাদের মাঝে ভয়, বিরহ দেখা গিয়েছে। আর এ থেকেই ছবিটি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাচ্ছে পারিবারিক ঘরনার ছবি ‘নোলক’।

‘নোলক’ ছবিটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। ছবিটি প্রযোজনা করেছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। ২০১৭ সালের ১ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে ‘নোলক’ ছবির শুটিং শুরু হয়। টানা ২৮ দিন শুটিং শেষে ইউনিট নিয়ে দেশে ফেরার পর ছবির পরিচালক রাশেদ রাহা’র সঙ্গে প্রযোজক সনেটের দ্বন্দ্ব শুরু হয়। এ কারণেই ছবির নির্মাণ কাজ কয়েকবার পিছিয়ে যায়। পরে রাশেদ রাহাকে সরিয়ে দিয়ে পরিচালকের ভূমিকায় আসেন প্রযোজক নিজেই। এ নিয়ে জটিলতা আরো প্রকট হয়। পরবর্তীতে ২০১৮ সালের ২২ জুলাই ফের কলকাতায় ছবির শুটিং শুরু হয়।

এদিকে সম্প্রতি প্রযোজক সাকিব সনেটের নামে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। অন্যদিকে পরিচালক রাশেদ রাহা দাবি করছেন ‘নোলক’ সিনেমার পরিচালক তিনি। আর তাই তিনি বাংলাদেশ সেন্সর বোর্ডে একটি চিঠিও পাঠিয়েছিলেন।

‘নোলক’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ববি হক। এছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, তারিক আনাম খান, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্তসহ অনেকেই।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক