বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ধাওয়া-পাল্টা ধাওয়া আহত-২০

b baria 5 janশেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোমবার (৫ জানুয়ারি) দুপুরে আওয়ামীলীগ-বিএনপি সমর্থিত লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কসবা থানার ওসিসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ১৯ রাউন্ড টিয়ার শেল ও দেড় শতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে।
জানা যায়, গণতন্ত্রের বিজয় ও ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে সুপার মার্কেট থেকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রাসেদুল কাউসার ভূইয়া, এম.জি হাক্কানী ও কাজী আজহারুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে  আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি সামলাতে কসবা থানা পুলিশ এগিয়ে এলে কসবা থানা অফিসার ইন চার্জ মো. মিজানুর রহমান, পুলিশ কনস্টেবল সহিদুল ইসলামসহ ২০ জন আহত হয়েছে। তাদেরকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রসহ বিভিন্ন সরকারি ও বে-সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।এদিকে কসবা উপজেলায় বিএনপি কালো পতাকা মিছিল বের করলে পুলিশের বাধা দেয়াকে কেন্দ্র করে পুলিশ বিএনপি ও ছাত্রলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা যুবদলের সভাপতি ওসমান হারুনুর রশীদের বাস ভবন ভাংচুর করে। পুলিশের গুলি বর্ষণে কসবা টিআলী কলেজ ছাত্র দলের সভাপতি মামুনের চোখে গুলি লাগে। গুরুত্বর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কসবা থানার উপ-পরিদর্শক মো. মোরশেদ আলম বলেন, পুলিশ ১৯ রাউন্ড টিয়ার শেল ও দেড় শতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা