মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে এরশাদের দলে পদ পেলেন হিরো আলম

news-image

বিনোদন প্রতিবেদকঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে হুট করেই তারকা বলে যান বগুড়ার ছেলে হিরো আলম। এরপর বিভিন্ন সময় বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করে দেশ-বিদেশে

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পার্টিতেই অবশেষে মর্যাদা পেলেন বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে হিরো বনে যাওয়া আশরাফুল হোসেন হিরো আলম। জাতীয় সাংস্কৃতিক পার্টির শীর্ষ পদে মনোনীত হয়েছেন তিনি। বৃহস্পতিবার সংগঠনের সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা এক সাংগঠনিক আদেশে হিরো আলমকে জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করেন।

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সংগঠনের সভাপতির প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ প্রদান করেন। যা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। হিরো আলম নিজ হাতেই সাংগঠনিক আদেশপত্র গ্রহণ করেছেন।সংগঠনের মুখপাত্র ইঞ্জিনিয়ার রকি জানান, গত ১ মে সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পদ লাভ করেন হিরো আলম। এরপর সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক