বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফণীর প্রভাবে উত্তাল সমুদ্র, ট্রলার ডুবিতে নিখোঁজ ১০

news-image

আজ বৃহস্পতিবার (২ মে) দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচরসংলগ্ন গভীর দক্ষিণ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উত্তাল থাকা বঙ্গোপসাগরে জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।এ বিষয়ে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুদেব হাওলাদার বলেন, ট্রলার ডুবির ঘটনা শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

জানা গেছে, ঘূর্ণিঝড় ফনির সর্তক সংকেত ও নিদের্শনা উপেক্ষা করে ১০ জন জেলে নিয়ে সকালে জামাল ফিশিং নামের একটি ট্রলার গভীর সমুদ্রে যায়। দুপুরে ট্রলারটি ডুবে যাওয়ার সংবাদ আসে।এদিকে এ খবরে ১০ জেলেকে উদ্ধারের জন্য অভিযান চলছে। সর্বশেষ খবর অনুযায়ী মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। তাছাড়া চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ফণীর কারণে দেশের সব নদীবন্দরে নৌযান বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া বিভাগ জানায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার যা ঝড়ো হাওয়ার আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের আশঙ্কা, ফণীর আঘাত বেশ মারাত্মক হতে পারে। ফণীর প্রভাবে জলোচ্ছ্বাসও হতে পারে। ডুবে যেতে পারে নিম্নাঞ্চল।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক