বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে সেনাবাহিনীর দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

pic-2আমিরজাদা চৌধুরী : কুমিল্লা সেনানিবাসের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের ৪৪ ব্রিগেডের অন্তর্গত ১৬ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আইনুল মোর্শেদ খান পাঠান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা এরিয়া সদর দপ্তরের মেজর শহীদ, লেফটেন্যান্ট তওসিফ প্রমুখ। উপজেলার চার শতাধিক দুস্থ শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান শামিউল হক চৌধুরী,এটিএন নিউজের পূর্বাঞ্চল ব্যুরো চীফ পীযুষ কান্তি আচার্য,বিজয়নগর প্রেসক্লাব সভাপতি আমিরজাদা চৌধুরীসহ ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক