,

রাজধানীর কুড়িল ফ্লাইওভার দেখলে মনে হয় বিদেশি সিনেমার দৃশ্য: তথ্যমন্ত্রী

news-image

রাজধানী ঢাকার কুড়িল ফ্লাইওভার দেখলে মনে হয় কোনো বিদেশি সিনেমার দৃশ্য দেখতেছি বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ । আর চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভার দেখলে মনে হবে বিদেশের কোনো শহর। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার (১ মে) মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এসময় দেশের উন্নয়নের উদাহরণ দিয়ে তিনি বলেন, ৬-৭ বছর আগে বিদেশ গিয়েছেন এমন কেউ আজ দেশে এসে কুড়িল ফ্লাইওভার দেখলে মনে হবে বিদেশি সিনেমার দৃশ্য। আখতারুজ্জামান ফ্লাইওভার দেখলে মনে হবে বিদেশের কোনো শহর। এটাই হচ্ছে শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র। আওয়ামী লীগকে শ্রমিকবান্ধব দল ও সরকার দাবি করে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময় মেহনতি শ্রমজীবী মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে। আমাদের সরকারই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন করেছে।

এখানে প্রায় ৩শ কোটি টাকা জমা আছে। পোশাক শ্রমিকদের কল্যাণে এই অর্থ ব্যয় হচ্ছে। আগে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬শ টাকা ছিল। আমরা ৮ হাজার টাকা করেছি যা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ আরও বলেন, আগে একজন রিকশাচালক বা শ্রমিক একদিন কাজ না করলে তার বাসায় চুলা জ্বলতো না। এখন সে চাইলে মাসে ১৫ দিন কাজ করলেই হয়, বাকি দিন কাজ করলে সঞ্চয় হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর