,

ব্যবসায়ীকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় করেছিলেন তারা

news-image

জেলা প্রতিনিধিঃ গাজীপুরের জয়দেবপুর থানার তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা আদায়ের অভিযোগে তাদেরকে ক্লোজড করা হয়। অভিযুক্তরা হলেন, ওই থানার এসআই খোরশেদ আলম, পিএসআই শামসুদ্দোহা ও কনস্টেবল নূর আলম। এ ছাড়া ইন্সপেক্টর (অপারেশন) মনিরুজ্জামান ও এসআই এনায়েত হোসেনকে-২ সতর্ক করা হয়েছে।

বুধবার জয়দেবপুর থানা পুলিশের ওসি আসাদুজ্জামান জানান, গাজীপুরের পুলিশ সুপারের নির্দেশে পুুলিশের তিন সদসস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল ব্যবসায়ী আশরাফুল আলমকে ডিবি পুলিশ পরিচয়ে ওই তিন পুলিশ সদস্য আটক করে থানা নিয়ে দুই লাখ টাকা আদায় করে। এ ঘটনায় তিনি গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের কাছে লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার তদন্ত শেষে তিন পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড