মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আইএসসের দায় স্বীকার ষড়যন্ত্র

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর গুলিস্তানে ককটেল হামলায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জড়িত কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। কোনও দুর্ঘটনা ঘটলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমেরিকাভিত্তিক ইন্টেলিজেন্স নামক ওয়েবসাইট থেকে আইএস দায় স্বীকার করে। এটি একটি ষড়যন্ত্র। পুলিশ বাহিনীর তৎপরতার কারণে জঙ্গিরা কোনঠাসা অবস্থায় রয়েছে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ মঙ্গলবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠান এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান নেই। এদেশের মানুষ কখনও সন্ত্রাসকে পছন্দ করে না। তারা কোনও দিন জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় না।

কামাল বলেন, গুলিস্তানে বোমা হামলার ঘটনায় আহত দুই পুলিশ সদস্য শঙ্কামুক্ত। আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসবে এবং সব কিছু উদঘাটন করবে।

উল্লেখ্য, গেল সোমবার রাতে রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণে দু’জন ট্র্যাফিক ও এক কমিউনিটি পুলিশ সদস্য আহত হন। রাত পৌনে ৮টার দিকে ওই ঘটনায় আহত ট্র্যাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭), লিটন (৪০) ও কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিককে (২৬) উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ককটেল বিস্ফোরণের পাঁচঘণ্টা পর এক টুইট বার্তায় সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, গুলিস্তানে পুলিশের তিন সদস্যের ওপর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস (আইএস) সদস্যরা ককটেল হামলা করেছে। একই বার্তা তাদের ওয়েবসাইটেও প্রচার করা হয়।

তিনি বলেন, নুসরাত হত্যাকাণ্ডের তদন্ত সঠিক পথে এগোচ্ছে। পুলিশ সদস্যদের ভূমিকা উল্লেখ করে পুলিশ সদর দপ্তরে একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এ ঘটনায় পুলিশের গাফিলতি পেলে কাউকে ছাড় দেয়া হবে না।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক