মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে ফখরুলের যোগ না দেওয়া অপকৌশলের অংশ : হানিফ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদে যোগ না দেওয়াকে দলটির অপকৌশল হিসেবে দেখছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মে দিবস উপলক্ষে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে হানিফ এ কথা বলেন।

হানিফ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদে যোগ না দেওয়া কৌশল নয়, অপকৌশলের অংশ।’ মির্জা ফখরুল সংসদে যোগ না দেওয়া বিএনপির জন্য ভালো হবে না বলেও জানান তিনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দলটির অন্য সদস্যরা শপথ নিলেন কিন্তু ফখরুল নিলেন না, এর মাধ্যমে বিএনপির বিভক্তি স্পষ্ট। বিএনপির ভাঙন এখন সময়ের ব্যাপার মাত্র।’

বিএনপি-জামায়াতের রাজনীতিকে ‘অশুভ রাজনীতি’ বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হয়েছিলেন মির্জা ফখরুল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেওয়ায় গতকাল মঙ্গলবার তার আসনটি শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিএনপি মাত্র ছয়টি আসন পায়। গণফোরামের দুটি মিলিয়ে ঐক্যফ্রন্ট পায় মোট আটটি আসন। এরই মধ্যে সাতজন শপথ গ্রহণ করে সংসদে যোগ দিয়েছেন। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক