,

রংপুর আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগের জয় জয়কার

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের জয় জয়কার হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিতরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ পদে নির্বাচিত হয়েছে। অন্যদিকে বিএনপি ও জাতীয় পার্টি সমর্থিত আইনজীদের চরম ভরাডুবি হয়েছেন। তারা একটি সহ-সভাপতি পদ ও দুইটি সদস্য পদে জয়লাভ করেছে। মঙ্গলবার রাতে ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা গেছে। আজ বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেন।

ঘোষিত ফলাফলে নির্বাচিতরা হলেন, সভাপতি পদে আওয়ামীলীগ সমর্থিত আব্দুল মালেক, সহ-সভাপতি পদে বিএনপির রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক পদে আওয়ামীলীগ সমর্থিত আব্দুল হক প্রামানিক, সহ-সাধারণ সম্পাদক পদে ফিরোজ কবীর চৌধুরী গুঞ্জন, কোষাধ্যক্ষ পদে নাইনুর রহমান, বার কমপ্লেক্র সম্পাদক পদে জিয়াউল হাসান জিয়া, লাইব্রেরী সম্পাদক আকতার হোসেন জুয়েল,ধর্ম সম্পাদক পদে আবু সুফিয়ান হিরু, ক্রীড়া সম্পাদক পদে মতাজুল আরেফীন আরিফ, সদস্য পদে মোজহার আলী পাভেল, আইনুল হক, প্রশান্ত কুমার রায়, গোলাম মওলা চৌধুরী, ফজলুল হক ফাহিম, রনজিৎ সরকার, জাতীয় পার্টির রবিউল ইসলাম রবি, বিএনপির আবু হাসান সরকার লেলিন নির্বাচিত হয়েছেন।

জানাগেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আইনজীবীরা দ্বিধা-বিভক্ত মালেক-জহিরুল-হক পরিষদ, জলিল-রেজা-তাতা মজনু প্যানেল, হাছনাইন-মশিয়ার-নির্মল-বিউটি পরিষদ নামে তিনটি প্যানেল দিয়ে নির্বাচন করেন। অন্যদিকে বিএনপি সমর্থিতরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে নির্বাচন করেন। বিভক্তির পরেও গুরুত্বপুর্ণ পদে আওয়ামীলীগের জয়লাভে আইনজীবীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। অন্যদিকে বিএনপির আইনজীবীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এবারের নির্বাচনে ৩৪০জন ভোটার ভোট প্রয়োগ করেন। তাদের মধ্যে ৫৪জন নারীও রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড