,

হঠাৎ পুলিশের পোশাকে রানি!

news-image

অনলাইন ডেস্ক : হঠাৎ পুলিশের পোশাকে পরে ধরা দিলেন বলিউড তারকা রানি মুখার্জি। অনেকের মনেই উঠেছে নানা প্রশ্ন। তবে রানির এবেশ আসলে শিবানী শিবাজী রায়ের বেশ, সৌজন্য মর্দানি-২।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি মর্দানি বক্স অফিসে সফল। সেই ছবির পরিচালক ছিলেন প্রদীপ সরকার। ২০১৪ সালের মর্দানিতে সিনিয়ার পুলিশ কর্মকর্তা শিবানী শিবাজী রায়ের ভূমিকায় দর্শকদের মুগ্ধ করেছিলেন রানি। নারী পাচারকারীদের ধোলাই দিয়ে নিষিদ্ধপল্লী থেকে বহু মহিলাকে উদ্ধার করতে দেখা গিয়েছিল শিবানীরূপী রানিকে। এবার মর্দানির সিক্যুয়ালেও রানিকে সেই পুলিশ কর্মকর্তার ভূমিকাতেই দেখা যাবে বলে খবর। আর সে কারণে সাধারণ পোশাক ছেড়ে পুলিশেরর পোশাকে ধরা দিলেন রানি। যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে রানির এই লুক প্রকাশ্যে আনা হয়েছে।

তবে এবার আর প্রদীপ সরকার নন, মর্দানি-২’র পরিচালনা করছেন পরিচালক গোপী পুথরন। জানা যাচ্ছে, এবছরই মুক্তি পাচ্ছে ছবিটি।
যশ রাজের পক্ষ থেকে রানির এই চরিত্রটি সম্পর্কে বলা হয়েছে, ”শিবানী চরিত্রটি একটি ঠাণ্ডা মাথার চরিত্র। তার কাছে অন্যায়ের কোনও ক্ষমা নেই।”

উল্লেখ্য, মা হওয়ার পর ‘হিচকি’র মাধ্য আবারও অভিনয়ে ফিরে সকলকে মুগ্ধ করেছেন রানি। মাত্র ২০ কোটি টাকা বিনিয়োগে তৈরি এই ছবি শুধুমাত্র রানির কাঁধে ভর করেই ২৩৯.৭৯ কোটি টাকার ব্যবসা করে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের