,

শেযার বাজার নিয়ে খুব বেশি শঙ্কিত হওযার কিছু নেই : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ‘শেযার বাজার নিয়ে খুব বেশি শঙ্কিত হওযার কিছু নেই, এটা কিভাবে ঠিক করা যায় তা নিয়ে আমরা বৈঠক করেছি। সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনার যা যা করা দরকার সেটা কিস্তু আমরা করে যাচ্ছি। এখানে কেউ যদি গেম খেলতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, হবে।’

মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বন্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে শেয়ার বাজারের অনেক ঘটনা ঘটে গেছে। এটা যেন স্থিতিশীল থাকে তার জন্য আমার অনেক ব্যবস্থা নিয়েছি। তবে শেয়ার বাজারে যারা যাচ্ছেন তাদের জানা উচিত- লাভ যেমন হবে, লোকসানও তেমন হবে। যেকোনো সময় লাভ করতে পারে যেকোনো সময় লোকসান করতে পারে। লাভ করলেই খুশি আর লোকসান করলেই সরকারের দোষ, এটাতো ঠিক না। সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনার যা যা করা দরকার সেটা কিস্তু আমরা করে যাচ্ছি, সে প্রোটেকশন আমরা দিয়ে যাচ্ছি। যাতে শেয়ার বাজার স্থিতিশীলভাবে চলে’

সংসদ নেতা বলেন, ‘এটা তো জুয়া খেলার মতো, যারা যাবে তাদের বিবেচনা করতে হবে, কোন কোম্পানির শেয়ার কিনছে, কোম্পানির প্রকৃত অবস্থা কি, কিনলে লাভ হবে কি না। এটা কিন্তু যিনি কিনবেন তার বিবেচনা করতে হবে। এটা তো আমি আপনি করে দিতে পারব না, এটা তাকেই করতে হবে। তবে খুব বেশি শঙ্কিত হওযার কিছু নেই, এটা কিভাবে ঠিক করা যায আমরা এই সংসদে বসেইে কয়েকদিন আগে প্রায় রাত ১০টা পর্যন্ত মিটিং করেছি, সেখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী, অর্থ সচিব ছিলেন। সবাইকে নিয়ে বসে এ ব্যাপারে আলাপ আলোচনা করেছি।’

সংসদে যোগ দেওয়া বিএনপির এমপিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সংসদ সদস্যরা যারা যোগ দিয়েছেন, তাদরে স্বাগত জানাচ্ছি। বিরোধীদলকেও ধন্যবাদ। আমরা চাই বিরোধীদল গঠণমূলক ভূমিকা রাখবেন। সেটা রেখে যাচ্ছেন। যাতে এই সংসদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস আরও বৃদ্ধি পায়। গণতন্ত্রের গতি যেন অব্যহত থাকে।’ দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর