বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মেট্রো পুলিশের নারী ও শিশু নির্যাতন রোধে সভা

news-image

নিজস্ব প্রতিবেদক,রংপুর : রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার আয়োজনে নারী ও শিশু নির্যাতন, মাদক, বাল্য বিবাহসহ অপকর্ম রোধে জনসচেতনতামূলক সভা আজ মঙ্গলবার দুুপুরে হারাগাছ দরদী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মেট্টোপলিটন সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) মো. ফারুক আহমেদ।

দরদী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক জনাব মো. শাহীনুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হারাগাছ থানার ওসি আব্দুর রশিদ, এস আই নুর আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আমাদের অর্ন্তদৃষ্টি দিয়ে ভাবতে হবে যে প্রত্যেটি মেয়েই কোন মা-বাবার সন্তান, কোন ভাইয়ের বোন, ভবিষ্যতের স্বামীর স্ত্রী ও মায়া মমতা জড়ানো সন্তানের মা। এই উপলব্ধি থেকে আমাদের প্রত্যেকেরই উচিৎ ভোগবাদী ও নেতিবাচক চিন্তা চেতনা ও মানসিকতা পরিহার করে শিশু থেকে শুরু করে যুবক-যুবতী ও বৃদ্ধসহ সকল নারীদের সম্মানের চোখে দেখা ও তাদের প্রাপ্য অধিকার প্রদান করা।

সামগ্রিকভাবে সমাজ ও দেশের সুষম উন্নয়নের পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে সকল জায়গায় নারী ও শিশুদের নিরাপদ ও সুষ্ঠ পরিবেশে বেড়ে উঠা চলাফেলা ও আর্থিক কর্মকান্ড করার অবারিত সুযোগ তৈরী করতে হবে। তাই সবস্থানে ও সর্বক্ষেত্রে নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করণসহ এলাকায় নারী ও শিশু নির্যাতন, মাদক, বাল্য বিবাহসহ অপকর্ম রোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ সচেতন মানুষের দায়িত্বশীল, আন্তরিক ও সহমর্মিতাপূর্ণ ভূমিকা রাখতে হবে।

আমাদের প্রত্যেককেই আন্তরিকতার সাথে এই মহান দায়িত্ব পালন করতে হবে। এজন্য তিনি স্থানীয় সকলের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে সভায় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা হাত তুলে নারী ও শিশু নির্যাতন ও বাল্য বিবাহ রোধে শপথ করেন। এছাড়া হারাগাছ উচ্চ বিদ্যালয়, সারাই মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়, আব্দুর রহমান দাখিল মাদ্রাসা, নবিজন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়সহ ১৩টি স্কুল কলেজে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক