,

বলিউড তারকাদের ভোটের ছবি অন্তর্জালজুড়ে

news-image

বিনোদন ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোটগ্রহণ হলো ২৯ এপ্রিল। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নিজেদের রায় দিয়েছেন ভোটাররা। তবে কোনও কোনও কেন্দ্রে ছিল বাড়তি জটলা।

কারণ সেখানে উপস্থিত হয়েছিলেন বলিউড দুনিয়ার মানুষরা। তাদের পছন্দের প্রার্থীকে দিয়েছেন তাদের ভোট। হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন, রেখা, আমির খান, সালমান খান, হৃত্বিক রোশন, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, রাহুল বোস, দীপিকা পাড়াকোন, অর্জুন রামপাল, আনুশকা শর্মা, ফারহান আখতাসহ অনেকে।

ফারহান ও প্রিয়াঙ্কা চোপড়া

এর পরপরই সাধারণ ভোটারদের উৎসাহ দিতে ও উচ্ছ্বাস করতে আঙুলে কালিসহ নিজেদের ছবি ইন্সট্রাগ্রাম ও টুইটারে প্রকাশ করেছেন তারা। সেখানে যেমন ছিল সচেতনতামূলক কথা, তেমনি নিজের ভোটাধিকার প্রয়োগের উচ্ছ্বাসও।

রাহুল বোস লিখেছেন, ‘হায়দরাবাদ থেকে শুটিং শেষ করে ফেরার পথে ভোট দিলাম। আপনি দিয়েছেন তো?’

আনুশকা, অর্জুন ও দীপিকা

প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘এটা সেই মুর্হূত! ভোট হলো ভয়েস! নিজের ভয়েসটা জানান’।
জানা যায়, এ দফায় দেশটির ৯ রাজ্যে ৭২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পর্বের মোট ভোটার ১২ কোটিরও বেশি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সোমবার মহারাষ্ট্রের ১৭টি আসনে, রাজস্থান ও উত্তর প্রদেশের ১৩টি করে, পশ্চিমবঙ্গের আটটি, মধ্যপ্রদেশ ও উড়িষ্যার ছয়টি করে, বিহারের পাঁচটি, ঝাড়খন্ডের তিনটি এবং জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ আসনের একটি অংশে ভোটগহণ অনুষ্ঠিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের