,

ওবায়দুল কাদেরের সঙ্গে হাছান মাহমুদের সাক্ষাৎ

news-image

নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরে ‍চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সম্প্রতি কাঠমান্ডুতে এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের (এবিইউ) পঞ্চম শীর্ষ সম্মেলনে যোগদান শেষে শনিবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সিঙ্গাপুরে ওবায়দুল কাদের সাময়িকভাবে যে বাসায় অবস্থান করছেন, রোববার সন্ধ্যায় সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন তথ্যমন্ত্রী। কুশল বিনিময়ের সময় তিনি ওবায়দুল কাদেরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।

চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে গত ৪ মার্চ সিঙ্গাপুরে নেওয়া হয়। ২০ মার্চ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। ২৬ মার্চ তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়। ৫ এপ্রিল তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান। এরপর চিকিৎসকদের পরামর্শে ফলোআপ চিকিৎসাসেবার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন ওবায়দুল কাদের। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর