মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ‘আমার নেত্রী’ বললেন বিএনপির হারুন

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চাইলেন দলটির সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আমার নেত্রী’ বলেও সম্বোধন করেন তিনি।

তিনি বলেন, ‘আমার নেত্রীকে (শেখ হাসিনা) অনুরোধ করব, অবিলম্বে বিষয়টা (খালেদার মুক্তি) কার্যকরের ব্যবস্থা গ্রহণ করুন।

আমরা আশা করি আদালত যদি স্বাধীনভাবে চলতে পারে, ওখানে যারা আছেন তারা যদি স্বাধীনভাবে কাজ করতে পারেন, তাহলে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কালই জামিন পাবেন। আপনি (শেখ হাসিনা) দ্রুত ব্যবস্থা করুন।’

সোমবার একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের চতুর্থ কার্য দিবসে কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় প্রস্তাবের (সাধারণ) ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘দেশের নিম্ন আদালত থেকে জঘন্যতম মামলা জামিন পাচ্ছে। অথচ আমাদের নেত্রীর জামিন হচ্ছে না। তাই সংসদ নেতার প্রতি বিশেষভাবে অনুরোধ করব আপনি বিষয়টি দেখেন। কারণ উনি হুইল চেয়ারে চলাচল করছেন।

উনার জেলখানায় থাকার কথা নয়। উনার জামিন পাওয়া উচিত। আপনি বিচার করেন সমস্যা নাই, অন্তত জামিন দেন। দেশে হাইকোর্ট আছে, জজকোর্ট আছে, বিচার করেন, অন্তত জামিনের ব্যবস্থা করেন।’ যুগান্তর

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক