মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পরিবহন ধর্মঘটে সাধারণ মানুষের দিনভর দুর্ভোগ

news-image

সিলেট প্রতিনিধি : সাত দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটে সোমবার দিনভর দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। এমনকি অভ্যন্তরীণ সড়কে বাস, মাইক্রোবাস, অটোরিকশাসহ কোন ধরনের যানবাহন চলাচল করেনি। এর ফলে প্রয়োজনীয় কাজে ঘর থেকে বেরিয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

গত শনিবার সংবাদ সম্মেলন করে ৭ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, সিলেট বিভাগ। তাদের দাবির মধ্যে রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওয়াসিমকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলাটি ৩০২ ধারার স্থলে ৩০৪ ধারায় অন্তর্ভূক্ত করতে হবে, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০৫ ধারায় জরিমানার পরিমাণ ৫ লাখ
টাকা থেকে কমিয়ে ৫০ হাজার টাকা, একই আইনের ৮৪, ৯৮ ও ১০৫ ধারাকে জামিনযোগ্য করা, ৮৪ ও ৯৮ পৃথক ধারা দুটিতে জরিমানা ৩ লাখ টাকার স্থলে ৩০ হাজার টাকা করা, পুলিশের হয়রানি বন্ধ প্রভৃতি।
পূর্ব ঘোষণা অনুসারে সোমবার সকাল ৬টা থেকে সিলেট বিভাগে শুরু হয় পরিবহন ধর্মঘট। এইচএসসি পরীক্ষা ছিল। ধর্মঘটের ফলে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হয়। অনেক স্থানে পরীক্ষার্থীদের বহনকারী গাড়ি আটকে হয়রানি করে পরিবহন শ্রমিকরা। এমনকি রোগী বহনকারী
কিংবা ব্যক্তিগত যানবাহনও চলতে বাধা দেয় তারা। সন্ধ্যা পর্যন্ত চলে এই অবস্থা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। এদিকে, বাস বা অন্য যানবাহন চলাচল বন্ধ থাকায় আজ সকাল থেকে সিলেট রেলস্টেশনে ছিল উপচে পড়া ভিড়।
সিলেট রেল স্টেশনের ব্যবস্থাপক শহীদুর রহমান বলেন, পরিবহন ধর্মঘট থাকায় রেলের ওপর প্রচণ্ড চাপ ছিল। সকাল থেকে কয়েকগুণ বেশি যাত্রী নিয়ে ছেড়ে যায় প্রতিটি ট্রেন।

ধর্মঘট প্রসঙ্গে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, আমাদের দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক