,

ত্রিপুরার মন্ত্রী ভানু লাল সাহা বাংলাদেশের পৈতৃকভূমি কসবায়

B Baria Mapশেখ কামাল উদ্দিন : ভারতের ত্রিপুরা রাজ্যের অর্থ, খাদ্য ও সংস্কৃতিমন্ত্রী ভানু লাল সাহা ৫৭ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জন্মভিটা দেখতে এলেন। গত শনিবার (৩ জানুয়ারি) অসংখ্য স্মৃতিভরা গ্রামে গিয়ে তিনি তাঁর শৈশবের পাঠশালাতেও যান।
তিন দিনব্যাপী অদ্বৈত মেলা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছেন ভানু লাল সাহা। গত শনিবার দুপুরে ভারতের এই মন্ত্রী কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর গ্রামের জন্মভূমির পৈতৃক ভিটি পরিদর্শন করেন। তিনি তাঁর বাল্যকালের প্রিয় বিদ্যাপীঠ নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। তাঁর উপস্থিতি জানতে পেরে সহপাঠি ও খেলার সাথীরা ছুটে আসেন এক নজর দেখার  জন্য। তিনি তাঁদের সঙ্গ পেয়ে ছোটবেলার অসংখ্য স্মৃতিচারণে মেতে উঠেন। পরস্পর আবেগাপ্লুত হয়ে পড়েন। এখানকার জলভরা পুকুর, ফসলভরা ধূ ধূ মাঠ, কুয়াশার চাদরে ঢাকা দুর্বাঘাস, শীতের সকালে খড়কুটুর আগুনে বসে পিঠেপুলি খাওয়া, বর্ষার পানিতে দল বেঁধে সাঁতার কাটা কিংবা জলকেলিতে মেতে উঠা, কাঁচা জাম্বুরার বল দিয়ে ফুটবল খেলা এসব আজ দেখা যায় না। মাটি আর ছনের ঘর, পাটখড়ির বেষ্টিত ঘর-বাড়ি, কলা গাছের গেট দিয়ে সাজানো বিয়ে বাড়ি এ সকল স্মৃতি এখন গল্প কথা। স্মৃতিচারণে শৈশবে ফিরে গিয়েছিলেন।
মন্ত্রী ১৯৫৮ সালে নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাশ করেন। পরে পরিবারের সকলেই ভারতে চলে যান। এরপর আর কোনদিন এখানে আসার সুযোগ হয়নি।
নিজ জন্মভূমি ও পাঠশালায় আসতে পেরে আর বন্ধুদের সাক্ষাতে তিনি পৃত হয়েছেন বলে জানান। এ সময় কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ