বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হারাগাছ সরকারি কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা : আহত-১০

news-image

সোহেল রশীদ : রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ সরকারী কলেজে নিয়ম বহির্ভূতভাবে ভর্তি ও পরীক্ষার সময় অতিরিক্ত ফি আদায় ও বেতন বাড়ানোর প্রতিবাদে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
আজ সোমবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। এতে আন্দোলনরত ১০ শিক্ষার্থী আহত এবং কলেজ অধ্যক্ষ লাঞ্ছিত হয়েছেন।

শিক্ষার্থীরা জানান, হারাগাছ সরকারি কলেজের অধ্যক্ষ কলেজটি সরকারি হওয়ার পরেও আগের নিয়মে ভর্তি, বেতন ও পরীক্ষার ফি আদায়সহ অন্যান্য ফি নিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তারা সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি নিয়মে অতিরিক্ত ফি নেয়ার প্রতিবাদ জানিয়ে আজ সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। পরে মিছিল শেষে শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হন শিক্ষার্থীরা।

বেলা ১২ টায় কলেজ অধ্যক্ষ আব্দুস ছাত্তার সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে সমাবেশ স্থলে যান।সমাবেশ শেষ হলে কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সিনিয়র সহ সভাপতি শারাফাত হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ আকাশ ও জালালুর রহমান বিজয়, কর্মী সিমান্ত আরমান ও স্বপ্নের নেতৃত্বে ছাত্রলীগের ১৫-২০ নেতা-কর্মী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র আলী আহসান, হিসাব বিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরান কবির, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ইমতিয়াজ আহম্মেদসহ অন্তত ১০ আহত হন। এসময় অধ্যক্ষ আব্দুস ছাত্তার বাঁধা দিতে গেলে ছাত্রলীগ নেতা-কর্মীরা তাকে লাঞ্ছিত করেন।এ বিষয়ে কলেজ অধ্যক্ষ আব্দুস ছাত্তার জানান, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এসময় আমি তাদের বাঁধা দিতে গিয়ে আঘাত পেয়েছি।’

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিফুজ্জামান বসুনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অধ্যক্ষের রুমে আশ্রয় নেয়া আতঙ্কিত তিন শিক্ষার্থীকে উদ্ধার করে আমরা পরিবারের কাছে দিয়েছি। এখন কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক