,

বসিলায় ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণে ২-৩ জন নিহত : র‌্যাব

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ঘিরে রাখা সন্দেহজনক ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণে দুই থেকে তিনজন ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করছে র‌্যাব।

সোমবার সকাল ১০টার দিকে বাড়িটির ভেতর র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড প্রবেশ করে। টিনশেডের বাড়িটি থেকে বিস্ফোরণের হালকা ধোঁয়া বেরোচ্ছে। ভেতরে অবিস্ফোরিত বোমা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, বাড়িটির ভেতর দুই-তিনজন ‘জঙ্গি’ নিহত হয়েছেন বলে ধারণা করছি। বিস্ফোরণের শব্দ পাওয়ার পর পর বাড়িটি ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করছে র‌্যাব।

তিনি বলেন, বোমা নিষ্ক্রিয়করণ দল জায়গাটিতে তল্লাশি চালাচ্ছে। আরও কিছু অবিস্ফোরিত আইইডি থাকার আশঙ্কা রয়েছে।

রোববার দিনগত রাত সাড়ে ৩টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়িটির ভেতর থেকে গুলি ও দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাব। বাড়িটির আশপাশের লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

বসিলার মেট্রো হাউজিং এলাকায় বাড়িটি অবস্থিত। মেট্রো হাউজিংয়ের দক্ষিণ-পূর্ব কোনার শেষ প্রান্তে এর অবস্থান। এটি একটি এক তলা টিনশেড ভবন। চারটি কক্ষ রয়েছে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর