,

ধর্ষণে অভিযুক্ত কোচিং পরিচালক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ধর্ষণের অভিযুক্ত এক কোচিংয়ের পরিচালক যুবক সাইফুল নিহত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি মো.মাশকুর রহমান বলেন, ধর্ষক সাইফুলকে গ্রেফতারের জন্য গেলে তার সঙ্গে র‌্যাবের টহল দলের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে সাইফুলের গুলিবিদ্ধ লাশ এবং ২ টি অস্ত্র ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে লোহাগাড়ার একটি গ্রামে স্থানীয় কোচিং সেন্টারের মালিক ও শিক্ষক সাইফুলের হাতে ধর্ষণের শিকার হয় এক স্কুলছাত্রী। এই ঘটনায় লোহাগাড়া থানায় মামলা দায়ের হয়। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড