,

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণে নিহত ১

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতরে বোমা বিস্ফোরণে কমপক্ষে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান।

আজ সোমবার সকাল ১০টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

মুফতি মাহমুদ খান বলেন, ‘ভেতরে বোম ডিসপোজাল ইউনিট প্রবেশ করেছে। এখন সুইপিং এর কাজ চলছে।’

এর আগে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে সকাল ৯টার পরে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে যেতে দেখা গেছে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ওই বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব।

এদিকে বাসাটি ঘিরে ফেলার পরই আশপাশের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির কেয়ারটেকার, বাড়ির পাশের মসজিদের ইমামসহ আরও একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ বলেন, ‘আমরা বাসাটি ঘিরে রেখেছি। ভেতরে একবার বিস্ফোরণ হয়েছে। আমরা ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছি।’

ভেতরে একাধিক ব্যক্তি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, জঙ্গি আস্তানা থাকতে পারে। সেই তথ্যের ভিত্তিতে রাতে আমাদের পেট্রল টিম যায়। সে সময় বাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। আমরাও পজিশন নিয়ে পাল্টা গুলি করেছি।’

আশিক বিল্লাহ জানান, ভোররাতে বাসার ভেতরে ককটেল বিস্ফোরণ হয়। কিছু সময় পর বড় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর