,

সোমবার ১০টায় নয়া পল্টনে সমাবেশ॥ অনড় খালেদা জিয়া

khaleda 5২০ দলীয় জোট প্রধান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার সকাল ১০টায় সমাবেশ করতে অনড় রয়েছেন। তিনি নেতাকর্মীসহ দেশবাসীকে রাজধানীর নয়া পল্টনস্থ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেত হতে বলেছেন। যেকোনো মূল্যে তিনি সমাবেশ করতে বদ্ধপরিকর। বাধা এলে তা প্রতিরোধ করার নির্দেশও দিয়েছেন তিনি। তিনি নিজেও ওই সমাবেশে উপস্থিত হবেন বলে জানিয়েছেন। বিএনপি সূত্র এ তথ্য জানিয়েছে।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়া সবস্তরের নেতাকর্মীদের নয়া পল্টনের সমাবেশে উপস্থিত হতে বলেছেন। এছাড়া ২০ দলীয় জোটের শরিকদেরও এতে সমবেত হতে বলেছেন। তিনি আর কোনো নির্দেশের অপেক্ষা না করে আন্দোলনে শরিক হতে সবাই বলেছেন। কোনো ধরনের বাধা এলে তা প্রতিরোধ করতেও বলা হয়েছে।

২০ দলীয় সূত্র জানিয়েছে, এখন আর পিছু হটার অবকাশ নেই। সোমবার নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও জানানো হয়েছে। সোমবার সমাবেশ করতে না দেয়া হলে এর পর থেকে প্রতিদিনই এই কর্মসূচি থাকবে বলে সূত্র জানিয়েছে।

খালেদা জিয়া এখনো তার গুলশান কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। তবে তিনি সোমবার নয়া পল্টন রওনা হবেন।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ