মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফনি’

news-image

নিজস্ব প্রতিবেদক : তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এক পসলা বৃষ্টির অপেক্ষায় যেনো দেশের মানুষ। তবুও দেখা নেই বৃষ্টির। এদিকে পাল্লা দিয়ে তাপমাত্রা প্রতিযোগিতা থাকলেও আজ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আজ রোববার সকাল থেকে আবহাওয়ায় রোদ-মেঘের খেলা থাকলেও নিস্তার নেই গরম থেকে।

এদিকে বিরুপ আবহাওয়ার কারণে গভীর সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ক্রমেই ধেয়ে আসছে উপকূলের দিকে। ১৮ জেলা ও তার আশপাশের অঞ্চলে কালবৈশাখী বয়ে যেতে পারে। এ ক্ষেত্রে ঘণ্টায় বাতাসের গতিবেগ ৮০ কিলোমিটারের ওপরে উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মুহম্মদ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে জানান, নিরক্ষীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফনি’ হিসেবে দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছে।

এটি গতকাল শনিবার বিকাল ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৯৩৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৮৫৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৯২৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৮৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

এটি আরও ঘনীভূত হয়ে ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর বিক্ষুব্ধ আছে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, নিরক্ষীয় ভারত মহাসাগর ও তৎসংলঘ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

রোববার সকালে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত অবস্থায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র-তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে- ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক