মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭২ ঘণ্টা পর্যবেক্ষণে এটিএম শামসুজ্জামান

news-image

একুশে পদক প্রাপ্ত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে আজ শনিবার। এর আগে (শুক্রবার, ২৬ এপ্রিল) রাত ১২টার দিকে অসুস্থবোধ করলে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

অপারেশন শেষে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। হঠাৎ অসুস্থবোধ করায় তাকে শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার সকালে এটিএম শামসুজ্জামানকে স্যালাইন দেয়া হয়। এ সময় হঠাৎ করে তার মলত্যাগে জটিলতা দেখা দেয়। ফলে দুপুরে জরুরি ভিত্তিতে অপারেশন থিয়েটারে নেয়া হয় তাকে। সেখানে অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে তার। এরপর ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বরেণ্য এই অভিনেতাকে।

এটিএম শামসুজ্জামান একাধারে কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। তিনি ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন ঢাকার পগোজ স্কুল, কলেজিয়েট স্কুল, রাজশাহীর লোকনাথ হাই স্কুলে।

১৯৬১ সালে উদয়ন চৌধুরীর বিষকন্যা চলচ্চিত্রে সহকারি পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান এটিএম শামসুজ্জামান।

১৯৬৫ সালে সর্বপ্রথম চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লিখেন। সিনেমার নাম ‘জলছবি’। একই বছরে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। প্রথম অভিনীত ছবি ‘ন্যায়ী জিন্দেগী’; যা শেষ পর্যন্ত সমাপ্ত হয়নি।

তিনি ১৯৭৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমনি’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর অভিনয় করেছেন বহু সিনেমায়। পরবর্তীতে টিভি নাটকে অভিনয় করেও প্রশংসিত হন। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক