,

ডাব চুরি করতে গিয়ে গাছে আটকা, নিচে নামাল ফায়ার সার্ভিস

news-image

ভৈরব প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডাব চুরি করতে গিয়ে নারিকেল গাছে আটকে পরে এক যুবক। তার নাম আনন্দ কুমার দাস। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন তাকে নিচে নামাতে সক্ষম হন।

শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। উদ্ধার হওয়া যুবকের বাড়ি পৌর শহরের দাস পাড়া মহল্লায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে কুলিয়ারচর বিএডিসির গোদাম এলাকায় একটি নারিকেল গাছ থেকে ডাব চুরি করতে যায় ওই যুবক। পরে সে নারিকেল গাছ থেকে ডাব পেড়ে নিচে তাকালে আর নামার সাহস পায়নি। এসময় তার হাত পা কাঁপতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে খবর পেয়ে আটকে পড়া আনন্দ নামের এই যুবককে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় আধাঘণ্টা চেষ্টার পর উদ্ধার করে।

নিচে নামার পর আনন্দ ডাব চুরি করার কথা স্বীকার করেন। তিনি বলেন, প্রচণ্ড গরম লাগায় গাছ থেকে ডাব পারতে গিয়ে আর নামতে পারছিলাম না। এই তথ্য নিশ্চিত করেছেন কুলিয়ারচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড