,

আগুনে পুড়ে তিন ভাইয়ের অর্ধকোটির টাকার ক্ষয়ক্ষতি

news-image

রংপুর প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা তেঁতুলিয়া গ্রামে আজ শনিবার বিকেলেবৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি আগুনে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নুরুল আমীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্তরা হলেন- ওই গ্রামের আব্দুল করিম, আব্দুর রহমান ও আব্দুস সাত্তার।

স্থানীয়রা জানান, আব্দুল করিমের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে তা পার্শ্ববর্তী দুই ভাই সাত্তার ও রহমানের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ ও আদিতমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরই মধ্যে তিন ভাইয়ের ২১টি ঘর, আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা, তামাক ও ধান-চাল আগুনে পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড