মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাহিদুরের এমপি পদ বাতিলে বিএনপি আইনি পদক্ষেপ নেবে

news-image

নিউজ ডেস্ক : দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী জাহিদুর রহমানের সংসদ সদস্য পদ বাতিলে স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আদালতের আশ্রয় নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে দলটি। একই সঙ্গে এর আগে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার হয় দল থেকে।

গতকাল শনিবার রাত পৌনে আটটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যরা একটি জরুরী বৈঠক করেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে জাহিদুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে তাকে বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের দলের সিদ্ধান্ত ছিল যারা সংসদ নির্বাচনে নির্বাচিত ঘোষিত হয়েছেন তারা সংসদে শপথ নেবেন না। এই সিদ্ধান্ত লঙ্ঘন করে ঠাকুরগাঁও -৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ নিয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে সর্বসম্মতভাবে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া স্থায়ী কমিটির দুই সদস্য জানান, জাহিদুর রহমানকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি তার এমপি পদ বাতিলে আইনের আশ্রয়সহ সংশ্লিষ্ট সব ধরনের পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থায়ী কমিটির এই বৈঠক। এছাড়া অন্যারা যাতে দলের সিদ্ধান্ত মেনে শপথ নেওয়া থেকে বিরত থাকে সেজন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। এজন্য কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে নির্বাচিত এমপিদের সঙ্গে নিবিড় যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে।

তারা আরও জানান, এরপরও যদি কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয় তাহলে তাদের ক্ষেত্রেও জাহিদুর রহমানের মতো একই সিদ্ধান্ত নেয়া হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনে তার দফতরে জাহিদকে শপথবাক্য পাঠ করান। তবে জনগণের চাপে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এই শপথ নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন জাহিদুর রহমান।

এই শপথ ঘিরে জাহিদের নির্বাচনী এলাকার জনগণ মিশ্রপ্রতিক্রিয়া দেখা দেয়। বিএনপিসহ স্থানীয় অন্যান্য দলের নেতারা মনে করছেন জাহিদ সরকারি হালুয়া রুটির ভাগ পাওয়ার জন্য কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে সংসদে গিয়েছেন।

অনেকেই তাকে জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত করেন। কেন্দ্রীয় নেতারা বলছেন এভাবে যারা সংসদে যাবে তারা গণদুশমন। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক