রংপুরের যে গ্রামের মানুষের একমাত্র বাহন হলো ভ্যান গাড়ী
নিজস্ব প্রতিবেদক,রংপুর : রংপুরের পীরগাছার চকিদারের ঘাটে একটি ব্রীজ সংস্কার না হওয়ার কারনে হাজার হাজার মানুষ অতিকষ্ঠে চলাচল করছেন। ফলে দুর্ভোগে পড়ছে কয়েক গ্রামের মানুষজন। স্থানীয় জন প্রতিনিধিদের রেষা-রেশিতে ব্রীজ সংস্কার হচ্ছে না বলে স্থানীয়রা জানিয়েছেন।স্থানীয়রা জানান, সবচাইতে কষ্টের কারন হলো প্রশস্ততা কম হওয়া, প্রশস্ততা কম হওয়ার কারনে একসাথে চলতে পারেনা দুটি বাহন । একটি চললে দাড়িয়ে থাকে অপরটি,এতে করে প্রয়োজনীয় সময় দাড়িয়ে থাকতে হয়। মাইক্রো কিংবা কার ও এ্যাম্বুলেন্স এই গ্রামে প্রবেশ না পারায় এখানকার মানুষের একমাত্র বাহন হয়ে দাড়িয়েছে ভ্যানগাড়ী। কেউ অসুস্থ হলে কিংবা কারো বিয়ে হলে ভ্যান গাড়ীতে করে যেতে হয়।
সরেজমিনে গিয়ে জানাগেছে, উপজেলার পারুল ইউনিয়নের চকিদারের ঘাটে মানুষের সুবিধার জন্য ১৯৮৫ সালে নির্মিত আলাইকুড়ি সেতুটি আজ সবার জন্য কষ্টের কারন হিসেবে দাড়িছে। দু-পাশের রেলিং ভেঙ্গে গেছে অনেক আগেই। বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ব্রীজ হলো এটি। এই ব্রীজ দিয়ে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতাযাত করে থাকেন। সবচাইতে কষ্টে পড়ে যান রোগীরা ,অসুস্থ্য হয়ে পড়েলে এই গ্রামে এ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না, দাড়ীয়ে থাকতে হয় ব্রীজের এক পাশে অথবা বেশ কয়ক কিলোমিটার ঘুরে অপর পাশে দিয়ে প্রবেশ করতেই ওই কয়েকটি গ্রামে। এই কারনে অসুস্থ্য রোগীর একমাত্র বাহন হলো ভ্যান গাড়ী। এলাকাবাসীরা ব্রীজটি সংস্কার করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছেই ধন্যা দিলেও কোন কাজের কাজ হচ্ছে না। তবে কেউ কেউ বলছেন এরশাদ সাহেবের আমলে করার কারনে সম্ভবত এই ব্রীজটির উন্নতি হচ্ছে না। দীর্ঘ দিন ধরে সংস্কার ও পুন-নির্মান না হওয়ায় স্কুল,মাদ্রাসা, কলেজ গামী ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, শ্রমজীবিরা পারাপারে মানুষ জন ক্ষিপ্ত হয়ে আছেন।
পারুল চকিদারের ঘাটের রবিউল ইসলাম ও জাহিদুর মিয়াসহ ানেকেই জানান, এটা কোন কথা হলো সকল ব্রীজ যদি সংস্কার হতে পারে তাহলে এটা হবে না কেন বাহে?
এলাকাবাসীদের দেওয়া তথ্যমতে এই ব্রীজটি থেকে পরে গিয়ে এ যাবৎ মারা গেছেন কমপক্ষে তিন জন আর আহত ও পঙ্গু হয়েছেন অনেক । সময়ের পরিক্রমায় ভাঙ্গতে থাকা অংশে কিছু অসাধু ব্যক্তি ব্রীজের উভয় পাশের রেলিং ভেঙ্গে ফেলায় আরো ঝুকি পূর্ন হয়েছে ব্রীজটি। বহনকারী পিলার গুলি ক্ষয়হয়ে ঝুকি আরো বাড়িয়ে দিয়েছে । ভেঙ্গে পরতে পারে যেকোন সময়।
স্থানীয়রা জানায়, কার্যকরী ভূমিকা না নিয়ে স্থানীয় জন প্রতিনিধিদের রেষা-রেশি ও দলাদলীর কারনে আজ এই অবস্থায় এসে পৌঁছেছে ব্রীজটি। এর একটি সমাধান হওয়া উচিৎ।
২ নং পারুল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ব্রীজটি সংস্কারের ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে চিঠি দেয়া হয়েছে। এলাকাবাসীর দাবী যতদ্রুত সম্ভব ব্রীজটি নতুন করে নির্মান করে চলাচলকারী কয়েক হাজার মানুষের কষ্ট লাঘব করবে।
এব্যাপারে পীরগাছা উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো: মাহবুবার রহমানের সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, আমি সদ্য নির্বাচিত হয়েছি। দায়িত্ব পাবার পরেই বিষয়টি দেখবো।










