,

মাদক কারবারিদের সাহায়তা : টিয়া পাখি আটক!

news-image

ডেস্ক রিপোর্ট : মাদক কারবারিদের সাহায্য করায় আটক হলো এক টিয়া পাখি। এমন আজব ঘটনাটি ঘটেছে ব্রাজিলের পিয়াউই প্রদেশে।

ওই টিয়া পাখির ওপর অভিযোগ, অপরাধীকে পালিয়ে যেতে সাহায্য করেছে সে।

বিবিসি জানিয়েছে, দেশটির পিয়াউই প্রদেশের এক মাদক ব্যবসায়ী তার বাড়িতে ওই টিয়া পাখিটি পোষতেন। ব্রাজিলের আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় ওই মাদক ব্যবসায়ী মাফিয়াচক্রের সদস্য বলে লিখিত ছিল।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জানালা নেই এমন একটি বাড়ির সদর দরজায় পাখিটিকে রেখেছিলেন ওই মাদক ব্যবসায়ী। আর পুলিশ এলেই পাখিটি বলে উঠত, ‘মামেয় পুলিশিয়া। যার অর্থ -পুলিশ এসেছে পালাও। এভাবেই প্রশিক্ষণ দেয়া হয়েছিল তাকে।

সম্প্রতি ওই মাফিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেদিনও যথারীতি ‘মামেয় পুলিশিয়া’ বলে চিৎকার করে টিয়া পাখিটি। তবে এবার পাখিটির সতর্কবার্তায় কাজ হয়নি। মাফিয়াচক্রের মূল হোতা ও এক তরুণীকে গ্রেফতার করে পুলিশ। সঙ্গে টিয়া পাখিটিকেও আটক করা হয়।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা সেই বাড়িতে অভিযানে যেতেই টিয়া পাখিটি চিৎকার শুরু করে। যে কারণে অপরাধীদের গ্রেফতারে বেশ বেগ পেতে হয় আমাদের।

তিনি বলেন, আটকের পর টিয়া পাখিটিকে থানায় নিয়ে আসা হয়। এরপর থেকে একটিও শব্দ করেনি সে। সারাক্ষণ চুপচাপ বসে ছিল।

পরে টিয়া পাখিটিকে একটি স্থানীয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর