,

খোলস পাল্টে এলেও জামায়াতের রাজনীতির অধিকার নেই : হানিফ

news-image

নিজস্ব প্রতিবেদক : খোলস পাল্টে নতুন নামে এলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই মন্তব্য করেন।

হানিফ বলেন, ‘যে নামেই হোক তারা (জামায়াত ইসলামী) খোলস পাল্টিয়ে কোনো নাম দিয়েও যদি রাজনীতি করতে চায়, এটাও আমি মনে করি তাদের কোনো নৈতিক অধিকার থাকতে পারে না।’

এর কারণ হিসেবে দুটি বিষয় উল্লেখ করে হানিফ বলেন, ‘দুটি বিষয় খুব পরিষ্কার তাদের সামনে। এখনো যে একাত্তর সালে জামায়াতে ইসলামী তাদের এই অপকর্মের জন্য আজ পর্যন্ত তারা দলীয়ভাবে তাদের অপরাধের দায় স্বীকার করেনি, ক্ষমা প্রার্থনাও করে নাই।’

এ সময় শপথের বিষয়ে বিএনপির এমপিদের ওপর কোনো প্রকার চাপ নেই বরং তারা নৈতিক দায়িত্ব থেকে শপথ গ্রহণ করছেন বলেও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর