মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে রণবীর-আলিয়াকে থাকার পরামর্শ

news-image

বিনোদন ডেস্ক : আপাতত সপ্তম স্বর্গে আলিয়া ভাট। ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ার এই দুই দিকেই যে আলিয়া এখন চূড়ান্ত ভাল সময় কাটাচ্ছেন, তা বোধহয় অস্বীকার করার কোনও জায়গা নেই। কেন জানেন? নাম লিখিয়ে ফেলেছেন বিগ বাজেটের বানশালীর ছবি ‘ইনশাআল্লাহ’-তে , ওদিকে রয়েছে দক্ষিণী ছবি ‘আরআরআর’, সামনেই ‘তখত’-এর কাজ শুরু করছেন। এবং হাতে রয়েছে আরও একগুচ্ছ ছবি। মাসখানেক আগেই বক্স অফিস কাঁপিয়েছেন ‘গুল্লি বয়’ দিয়ে। ‘কলঙ্ক’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, ভাট কন্যার অভিনয় কিন্তু মন কেড়েছে দর্শকদের। তবে এতসব কিছুর মাঝেও যেই কারণে আলিয়ার চেহারায় ঝলক, তার নেপথ্যে কিন্তু রণবীর কাপুর। বলিউড পাড়ার চর্চিত সেলেব জুটিদের মধ্যে রণবীর-আলিয়া যে অন্যতম, তা বলাই বাহুল্য। ইতিউতি কান পাতলেই এই সেলেব জুটির সম্পর্কে শোনা যায় মুচমুচে খবর। যাক গে, তার মধ্যে সংযোজন হয়েছে আরেক নয়া খবর। রণবীর এবং আলিয়া এবার একসঙ্গে থাকতে চলেছেন।

না, বিয়ে তারা এক্ষুণি করছেন না। তবে, দু’জনেই কাজে ব্যস্ত থাকায় সেভাবে সময় দিতে পারেন না একে অপরকে। তাই সিদ্ধান্ত নিয়েছেন, খুব শিগগিরিই একই অ্যাপার্টমেন্টে একসঙ্গে থাকতে শুরু করবেন। তাই এ ব্যাপারে রণবীরের পরিবারের কী মত?

ভারতের সংবাদ প্রতিদিন পত্রিকার খবরে বলা হয়, ছেলের এই সিদ্ধান্তের পিছনে সায় রয়েছে মা নীতু কাপুরের। বরং, তিনিই রণবীর এবং তার গার্লফ্রেন্ড আলিয়াকে পরামর্শ দিয়েছেন এবার থেকে একসঙ্গে থাকার। কাপুর নন্দন আপাতত মা নীতু এবং বাবা ঋষির সঙ্গেই থাকেন এক বাড়িতে। তবে, মায়ের সায়ে খুব তাড়াতাড়ি আলিয়ার সঙ্গে থাকা শুরু করবেন।

থাকবেন কোথায়? আলিয়া সম্প্রতি এক বিলাসবহুল বাংলো কিনেছেন মুম্বাইয়ে। কিনেছিলেন, নিজের প্রযোজনা সংস্থা এটারনাল সানশাইন প্রোডাকশনের অফিস সাজাবেন বলে। তবে এখন শোনা যাচ্ছে, রণবীরকে নিয়ে ভাট-কন্যা এখানেই থাকবেন।

প্রসঙ্গত, এর আগেও রণবীর লিভ-ইন রিলেশনে ছিলেন ক্যাটরিনার সঙ্গে। হবু বউমা হিসেবে পছন্দ ছিল না ক্যাট সুন্দরীকে। ঘনিষ্ঠ মহলে একথা বারবার শোনা গিয়েছে। তবে, আলিয়াকে যে নীতুর বেশ মনে ধরেছে তার প্রমাণ নীতুর ইনস্টাগ্রাম প্রোফাইল। আলিয়ার সঙ্গে বেশ কয়েকবার ছবি শেয়ার করে মাখোমাখো ক্যাপশন দিয়েছেন নীতু। নৈশভোজের টেবিলেও দেখা গিয়েছে দু’জনকে একাধিকবার। অন্যদিকে, মেয়ের খুশিতে আনন্দিত আলিয়ার মা সোনি রাজদানও। মেয়ের পছন্দই যে তার পছন্দ সে ইঙ্গিত তিনি বহুবার দিয়েছেন। তাই কাপুর এবং ভাট পরিবারের সম্পর্কে খুব শিগগিরিই যে ‘আত্মীয়ের’ তকমাটা পড়তে চলেছে, তা বলাই বাহুল্য।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক